Master English Book
HomeInternational
Master English Book

Chapters & Lessons

Parts of Speech

1.সবচেয়ে সহজ পদ্ধতিতে parts of speech bangla (পদ) কাকে বলে,কত প্রকার ও কি কি ? উদাহরণ সহ!2.Noun কাকে বলে? classification of noun! Noun কত প্রকার ও কি কি? উদাহরণ সহ বিস্তারিত!3.classification of pronoun! Pronoun বা সর্বনাম কাকে বলে? কত প্রকার ও কি কি?4.adjective meaning in bengali- Adjective কাকে বলে? প্রকারভেদ উদাহরণ !5.Verb কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ সহ বিস্তারিত6.Adverb meaning in bengali ! Adverb কাকে বলে? কত প্রকার ও কি কি?7.preposition কাকে বলে? অর্থ! কত প্রকার ও কি কি? উদাহরণ সহ বিস্তারিত8.Conjunction কাকে বলে? conjunction examples / উদাহরণ !কত প্রকার ও কি কি?9.Interjection বলতে কি বুঝায়? interjection meaning in Bengali- টি কত প্রকার ও কি কি?

Sentence

1.English Sentence Meaning in Bengali - অর্থ ও উদাহরণসহ2.assertive sentence structure-assertive sentence এর গঠনপ্রণালী ও প্রকার !3.interrogative sentence কাকে বলে?কত প্রকার কি কি? উদাহরণ!4.imperative sentence কাকে বলে ও কি কি?  imperative sentence examples5.optative sentence কাকে বলে? optative sentence structure ! উদাহরণ সহ!6.exclamatory sentence কাকে বলে? exclamatory sentence 10 examples

number, case, person & articles

1.number in English grammar- কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ সহ বিস্তারিত!2.articles in english - কাকে বলে - কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা!3.person in english grammar! person কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ সহ বিস্তারিত!4.case in english grammar! person কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ সহ

tense structure

1.english vocabulary meaning in bengali ও verb এর তিনটি form বাংলা অর্থসহ2.Present Indefinite Tense in Bangla | Simple Present Tense শেখুন3.present continuous tense-চলমান বর্তমান কাল সহজ পদ্ধতিতে! উদাহরণ সহ!4.what is present perfect tense - গঠনপ্রণালী ! present perfect tense examples -উদাহরণ5.present perfect continuous tense কাকে বলে? present perfect continuous tense examples-উদাহরণ6.অনুশীলন করি present tense | translate english to bangla, translate bangla to english7.past indefinite tense Bangla / simple past tense - কাকে বলে? simple past examples উদাহরণ সহ!8.past continuous tense কাকে বলে? উদাহরণ সহ! বিস্তারিত!9.Past Perfect Tense কাকে বলে? উদাহরণসহ সহজ ব্যাখ্যা!10.past perfect continuous tense কাকে বলে?past perfect continuous tense examples উদাহরণ সহ!11.চলুন past tense অনুশীলন করি | translate english to bangla12.Future Indefinite Tense কাকে বলে? Future Indefinite tense examples উদাহরণ সহ! বিস্তারিত!13.Future Continuous Tense কাকে বলে? Future continuous tense Structure ।উদাহরণ সহ!14.Future Perfect Tense কাকে বলে? উদাহরণ সহ! গঠনপ্রণালী15.Future Perfect Continuous Tense কাকে বলে? উদাহরণ সহ! গঠনপ্রণালী Future Perfect Continuous Tense example16.চলুন future tense অনুশীলন করি | translate english to bangla17.ভিন্ন ভিন্ন subject এর সাথে ভিন্ন ভিন্ন auxiliary verb এর ব্যবহার।18.এখানে 50টি বাক্য আছে- translate english to bangla অনুশীলনের জন্য

affirmative and negative sentence , WH questions এবং short of auxiliaries

1.Affirmative কে, কিভাবে না বোধক | negative এবং প্রশ্নবোধক | interrogative বাক্যে পরিবর্তন করব2.সকল tense , affirmative , negative and interrogative শিক্ষার উপর অনুশীলন করি3.Long forms, contracted forms (short forms) of auxiliaries এর শর্ট ফর্ম লং ফ্রম4.WH word দিয়ে কিভাবে wH questions? বানাবো

Degree Change

1.Transformation of Degree এবং degree change exercise মোট ৩ প্রকার degrees রয়েছে

Passive voice

1.Passive voice: active to passive voice converter2.Passive voice: কাকে বলে? who will help your passive voice3.never tell a lie passive voice এবং who is calling me passive voice. do it passive voice

In terms of the structure of sentences

1.In terms of the structure of sentences গঠনের দিক থেকে বাক্য

passage narration

1.narration rules in banglaঅথবা passage narration exercise

right form of verb

1.right form of verbs exercise এবং right form of verb rules bangla2.50 right form of verbs exercise with answer3.right form of verb ব্যবহারের গুরুত্বপূর্ণ নিয়মাবলী

degree change exercise

1.degree change exercise - ডিগ্রী চেঞ্জের নিয়ম বা পদ্ধতি

idioms and phrases

1.phrase meaning in bengali এবং idioms and phrases

appropriate preposition

1.সবচেয়ে ব্যবহারযোগ্য 200 appropriate preposition list2.সবচেয়ে ব্যবহারযোগ্য appropriate preposition for hsc exam 2025

vibes meaning in bengali

1.Vibes অর্থ কি? - vibes meaning in bengali

modal auxiliary verbs

1.Modal auxiliary কাকে বলে? 24 modal auxiliary verbs list ও ব্যবহার

Master English Book

1.Master English book পড়া আরম্ভ করার পূর্বে প্রথম কাজ হচ্ছে।2.বাংলা ভাষায় লিখিত best advanced English grammar book হচ্ছে master English book.3.সকল grammar book থেকে master English book যে কারণে সেরা!

paragraph

1.Easy food adulteration paragraph​ SSC এবং HSC শিক্ষার্থীদের2.price hike paragraph​ - SSC এবং HSC শিক্ষার্থীদের জন্য !3.metro rail paragraph | paragraph metro rail সব শ্রেণীর শিক্ষার্থীর জন্য !4.metro rail paragraph for class 10 (বাংলা অর্থ সহ)5.tree plantation paragraph | for 6 7 8 9 SSC,HSC বাংলা অর্থসহ6.our national flag paragraph | for class 5 6 7 8 9 10 বাংলা অর্থ সহ7.winter morning paragraph বাংলা অর্থসহ ! 6-9, SSC এবং HSC ক্লাসের জন্য8.পরীক্ষার জন্য Traffic Jam Paragraph (Class 8-10, SSC HSC)9.a rainy day paragraph class 8 9 ssc and hsc বাংলা অর্থ সহ!10.load shedding paragraph ssc এবং hsc ,for class 6 7 8 9 1011.environment pollution paragraph for ssc | class 6 to 10 অর্থ সহ12.road accident paragraph for hsc , class 10 - 6,অর্থসহ !13.dengue fever paragraph for hsc এবং class 10, in bangladesh14.my family paragraph for class4,5,6​,7.3 | my family paragraph 10 line15.deforestation paragraph| for class 8 9 10 ssc & hsc অর্থ সহ!16.climate change paragraph for hsc | ssc 10 9 8 7 বাংলা সহ!17.my self paragraph | for class 12 10 9 8 7 6 বাংলা অর্থ সহ18.female education paragraph | for hsc ssc | class 10 অর্থ সহ19.mobile phone paragraph 200 words for hsc ssc 6 - 9 অর্থ সহ20.the uses and abuses of mobile phone paragraph বাংলা অর্থ সহ

composition

1.the duties of a student composition for ssc, class 10,9,8,7, বাংলা অর্থ সহ2.physical exercise composition for class 10 , 9, 8 এবং ssc , hsc বাংলা অর্থ সহ3.the season i like most composition বাংলা অর্থ সহ!4.composition population problem in bangladesh বাংলা অর্থসহ5.my hobby composition | বাংলা অর্থ সহ সব শ্রেণীর জন্য !6.aim in life composition | my aim in life composition - for class 10 9 8 77.Newspaper composition for class 7,8,9,10 বাংলা অর্থসহ!8.Science in everyday life composition | পরীক্ষার্থী ও সব শ্রেণীর জন্য!9.পরিক্ষার জন্য flood in bangladesh composition | for all students!10.Tree Plantation Composition for Students পরীক্ষার্থী ও সব শ্রেণীর জন্য!11.Wonder of modern science for all students বাংলা অর্থসহ!12.Best Childhood Memories Composition for Students (All Classes)13.সহজে পরীক্ষার জন্য - A journey by train composition for all classes !14.Environment pollution composition | সব শ্রেনীর জন্য!15.Value of time composition | সহজে সব ক্লাসের জন্য!

essay

1.My Hobby Essay | Long & Short Essay - সব শ্রেণীর জন্য !
Home/preposition কাকে বলে? অর্থ! কত প্রকার ও কি কি? উদাহরণ সহ বিস্তারিত

preposition কাকে বলে? অর্থ! কত প্রকার ও কি কি? উদাহরণ সহ বিস্তারিত

Preposition (পদান্বয়ী অব্যয়)

বাংলায় Pre শব্দের অর্থ পূর্বে আর Position শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজেই বুঝা যায় যে, যেসব শব্দ Noun বা Pronoun এর পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ঐ Noun বা Pronoun এর সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে। যেমন, in, on, under, with, at, over, of, below, throughout, by, about, until etc.

 

আমি কুমিল্লায় বাস করি I live in Comilla এখানে Comilla অর্থ হচ্ছে কুমিল্লা in comilla অর্থ হচ্ছে কুমিল্লায়। preposition আমরা সহজ ভাবে বুঝতে পারব যদি উক্ত উদাহরণটি ভালোভাবে লক্ষ্য করি এরকম ইংরেজিতে বেশ কিছু preposition শব্দ রয়েছে । এখানে কতিপয় গুরুত্বপূর্ণ preposition এর অর্থ ও এর ব্যবহার দেওয়া আছে ভালোভাবে মুখস্ত করে নিন ।

Example:

  • The book is on the table. বইটি টেবিলের উপরে রয়েছে।
  • Rahim is hiding behind the tree. রহিম গাছের পিছুয়ে লুকিয়ে আছে।
  • The girl brought a letter for me from the teacher who taught us English. মেয়েটি আমার জন্য একটি চিঠি নিয়েছে যা আমাদের ইংরেজি শিক্ষক শিখিয়েছিলেন।

 

      To অর্থ, কাছে, প্রতি, পর্যন্ত, দিকে। ও এর ব্যবহার

যেমনঃ

  ১।  He goes to school every day. সে প্রতিদিন স্কুলের দিকে যায়/ সে প্রতিদিন স্কুলে যায়

 ২। He came to me. সে আমার কাছে এসেছিল

 ৩। They fought to the last. তারা শেষ পর্যন্ত লড়েছে

 ৪। I pray to Allah. আমি আল্লাহর কাছে দোয়া করি

 

 বিঃদ্রঃ আসা এবং যাওয়া বুঝালেও home, abroad, here, there এর আগে to বসে না।

 ব্যতিক্রমঃ from here to there.

 

  বিঃদ্রঃ  তবে কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর পর preposition ব্যবহৃত হলে সবসময় নির্দিষ্ট একটি   preposition বসবে। এই preposition গুলো ভালোভাবে মুখস্ত করে নেবেন বিভিন্ন admission ও চাকরি পরীক্ষায় preposition গুলো প্রায় সময় এসে থাকে।

 

নিম্নের শব্দ গুলোর পর to বসে।

 Incline to, harmful to, beneficial to, injurious to, according to, accustomed to, add to, admit to, adjacent to, affectionate to, attend to, bar to, cling to, belong to, close to, commit to, common to, known to, confined to, congenial to, contrary to, dedicate to, devote to, expose to, exceptional to, yield to, grateful to, hostile to, indebted to, introduced to, irrelevant to, liable to, loyal to, object to, prefer to, preferable to, senior to, junior to, superior to, talk to,  inferior to, prone to, refer to, reply to, speak to, lead to, eager to, willing to. 

 

    In এর ব্যবহার ও অর্থ

  ১।কোন বিষয় বা ভাষায় বুঝালে তার আগে in বসে। যেমনঃ in English, in accounting, in Arabic. ইংরেজিতে, হিসাববিজ্ঞানে, আরবিতে।

 ২। স্থান বুঝাতে in বসে। যেমনঃ We live in Dhaka. আমরা ঢাকায় থাকি।

 ৩।সময়ের ক্ষেত্রে (মাস / বছর / ঋতুর নাম) বুঝাতে in বসে। যেমনঃ We get freedom in December in 1971. ১৯৭১ সালের ডিসেম্বরে আমরা স্বাধীনতা পাই।

 ৪।অবস্থা বুঝাতে in বসে। যেমনঃ He is in a good health. তার শারীরিক অবস্থা ভালো

 ৫।পেশার ক্ষেত্র বুঝাতে in বসে। যেমনঃ He has been in politics. তিনি রাজনীতিতে আছেন।

  ৬।মাধ্যম বুঝাতে in বসে। যেমনঃ You have to pay the bill in cash. তোমাকে নগদে বিল দিতে হবে।

 

 নিম্নের শব্দ গুলোর পর in বসে।

 expert, excel, indulge, succeed, believe, assist, interested, consist (নিহিত অর্থে), lie, encourage, grory, persist, rich, trade.

 

  For অর্থ জন্য, যাবৎ, ধরে, ও এর ব্যবহার. 

১। It has been raining for two hours. দুই ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছে ।

 ২। You will get a coupon for every 100 taka you pay. আপনি প্রতি 100 টাকার জন্য .একটি কুপন পাবেন।

৩।  I have been reading the book for three days. আমি তিন দিন যাবৎ বইটা পড়ছি ।

 নিম্নের শব্দ গুলোর পর for বসে।

compensate, ask, affection, appetite, bound, care, desire, long, fit, search, seek, thirst, zeal, zest.

 

  From অর্থ থেকে এর ও ব্যবহার।

  ১। From Dhaka. ঢাকা থেকে।

 

  Of অর্থ র অথবা এর, ও ব্যবহার ।

  ১। বাড়িটি পাথরে তৈরি করা হয়েছে। the house is made of stone. 

 ২। তিনি টেবিলের একটি পা কেনেন । He buy a leg of table . 

 

  নিম্নের শব্দ গুলোর পর of বসে।

 fond, sure, conscious, aware, inform, proud, boast, capable, deprieve, devoid, accused, charged, advantage, dull, afraid, approve, bereft, cause, consist (গঠিত অর্থে), cure, in the habit, in favour, envious, fear, full, ignorant, get rid, jealous, shortage.

 

On এর ব্যবহার

১।নদীর তীরে বুঝাতে on বসে। যেমনঃ Dhaka is on the Buriganga.

বুড়িগঙ্গা, ঢাকার অংশ

২।কোন কিছুর উপরে সংলগ্ন বুঝাতে on বসে। যেমনঃ the book is on the table.

বইটি টেবিলের উপর

৩।Floor এর সংখ্যা বুঝাতে on বসে। যেমনঃ the office is on the 4th floor.

অফিস ৪র্থ তলায়।

৪।সীমানার উপর বুঝাতে on বসে। যেমনঃ The Buriganga is on the south of Dhaka. ঢাকার দক্ষিণে বুড়িগঙ্গা।

৫।বার / তারিখের পূর্বে এবং দিবসের আগে বুঝাতে on বসে। যেমনঃ He will come back on Sunday on the 5th May. আগামী ৫ মে রোববার তিনি দেশে ফিরবেন।

৬।সম্বন্ধে বুঝাতে on বসে। যেমনঃ He wrote an essay on the cow.

তিনি গরু নিয়ে একটি প্রবন্ধ লিখেছেন।

৭।নির্ভরতা বুঝাতে on বসে। যেমনঃ We live on rice. আমরা ভাত খেয়ে বাঁচি।

৮।অনুসারে বুঝাতে on বসে। যেমনঃ He has taken leave on medical advice. চিকিৎসকের পরামর্শে ছুটি নিয়েছেন তিনি।

৯।সময়ের বর্ণনা বুঝাতে on বসে। যেমনঃ the river looks beautiful on a moonlit night. চাঁদনী রাতে নদী দেখতে সুন্দর।

 

 নিম্নের শব্দ গুলোর পর on বসে।

 congratulate, comment, pride, rely, bestowed, insist, determined, depend, impose, reflect, take pity.

 

  By এর ব্যবহার

  ১।কোন উপায় বা পদ্বতির মাধ্যমে বুঝাইতে তার আগে by বসে। যেমনঃ by hard labour.

কঠোর পরিশ্রম দ্বারা।

 ২।পাশে বুঝাতে by বসে। যেমনঃ He sat by me. তিনি আমার পাশে বসলেন।

 ৩। মাধ্যম বুঝাতে by বসে। যেমনঃ Nipu achieved success by determination. নিপু দৃঢ় সংকল্পে সাফল্য অর্জন করেন।

 ৪।পথ অর্থে বুঝাতে by বসে। যেমনঃ I shall travel by road. আমি সড়ক পথে যাতায়াত করব।

 ৫।শপথ নেয়া বুঝাতে by বসে। যেমনঃ I swear by almighty Allah. আমি সর্বশক্তিমান আল্লাহর শপথ করছি।

 ৬।Passive Form-এ by বসে। যেমনঃ the work was done by me. কাজটি আমার দ্বারা করা হয়েছিল।

 ৭ ।পরিমাপ বুঝাতে by বসে। যেমনঃ the room is 12 feet by 10 feet. ঘরটি 12 ফুট বাই 10 ফুট।

 ৮ ।সময়(সুনির্দিষ্ট) বুঝাতে by বসে। যেমনঃ He will come back by 5 pm. বিকেল ৫টার মধ্যে তিনি ফিরে আসবেন।

 ৯ ।হার বুঝাতে by বসে। যেমনঃ They are improving day by day. তারা দিন দিন উন্নতি করছে।

 ১০।কারো সম্পর্কে জানতে অর্থ বুঝাতে by বসে। যেমনঃ He is an American by birth. তিনি জন্মসূত্রে একজন আমেরিকান।

 ১১।যানবাহনে ভ্রমণ বুঝাতে by বসে। যেমনঃ We went to Khulna by bus. আমরা বাসে করে খুলনা গেলাম।

 নিম্নের শব্দ গুলোর পর by বসে।

 accompanied, affected, judge.

 

  With অর্থ, দ্বারা / দিয়া / সাথে ও এর ব্যবহার

 ১। He came with me. সে আমার সাথে এসেছিল

 ২। I killed the snake with a stick, লাঠি দিয়ে সাপ মেরেছি,

 

 নিম্নের শব্দ গুলোর পর with বসে। 
burden, cope, keep, up, keep pace, acquitted, angry, annoy, beset, blessed, covered, compare (ব্যক্তির সাথে হলে with কিন্তু জিনিসের সাথে হলে to), content, familiar, invest, popular, reward.

 

   Off-এর ব্যবহার

 ১: নির্দিষ্ট স্থান থেকে দূরে কিংবা সময়ের ব্যবধান বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: Summer is not far off now. গ্রীষ্ম এখন বেশি দূরে নয়।

 ২: কোনো কিছু দূরীভূত হয়েছে বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: Take your shoes off. তোমার জুতো খোলো।

 ৩: বন্ধ কিংবা বাতিল বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: The ceremony is off. অনুষ্ঠান বন্ধ।

 ৪: কর্ম থেকে দূরে বা ছুটি বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: She is off today. সে আজ বন্ধ।

 

  Into এর ব্যবহার

  ১।গতিশীলতা বুঝাতে into বসে। যেমনঃ the teacher entered into the class room. শিক্ষক ক্লাস রুমে প্রবেশ করলেন।

 ২।অবস্থার পরিবর্তন বুঝাতে into বসে। যেমনঃ Water is changed into snow. জল তুষারে পরিবর্তিত হয়।

 ৩।সংঘর্ষ বুঝাতে into বসে। যেমনঃ the truck crashed into a parked car. ট্রাকটি একটি পার্ক করা গাড়িতে ধাক্কা মারে।

 ৪।সংখ্যায় ভাগ হওয়া বুঝাতে into বসে। যেমনঃ They were divided into three groups.

তারা তিনটি দলে বিভক্ত ছিল।

 ৫। headphone অথবা microphone কথা বলা বোঝাতে। যেমনঃ Speak clearly into the microphone. মাইক্রোফোনে স্পষ্টভাবে কথা বলুন।

 

  Above এর ব্যবহার

  ১।উপরে বুঝাতে above বসে। যেমনঃ the water came above our knees. আমাদের হাঁটুর উপরে জল এসে গেল।

 ২।অবস্থান বুঝাতে above বসে। যেমনঃ the sun is above our head now. সূর্য এখন আমাদের মাথা উপরে।

 ৩।পরিমাণে বুঝাতে above বসে। যেমনঃ Present temperature is above average. বর্তমান তাপমাত্রা গড়ের উপরে।

 ৪।এতটাই সৎ / ভালো বুঝাতে above বসে। যেমনঃ Hemani is above suspicion. হেমানি সন্দেহের ঊর্ধ্বে।

 ৫।অতিমাত্রা বুঝাতে above বসে। যেমনঃ I couldn’t hear him above the noise of the traffic. ট্র্যাফিকের কোলাহলের উপরে আমি তাকে শুনতে পাচ্ছিলাম না।

 

  About এর ব্যবহার

  ১।সম্পর্কে / বিষয়ে বুঝাতে about বসে। যেমনঃ I knew something about it. আমি এটা সম্পর্কে কিছু জানতাম।

 ২।চারদিকে বুঝাতে about বসে। যেমনঃ the runners were running about the circle. দৌড়বিদরা বৃত্তের চারপাশে দৌড়াচ্ছিল।

 ৩।উপলক্ষ বুঝাতে about বসে। যেমনঃ He came here about the marriage ceremony. তিনি এখানে এসেছেন বিয়ের অনুষ্ঠানের কথা।

 ৪।প্রায় / কাছাকাছি বুঝাতে about বসে। যেমনঃ He has lost about 1 lac taka. এতে তার প্রায় ১ লাখ টাকা ক্ষতি হয়েছে।

 

  After এর ব্যবহার

১।পরে বুঝাতে after বসে। যেমনঃ He came after me. সে আমার পিছু পিছু এলো।

 ২।অসংখ্যবার বুঝাতে after বসে। যেমনঃ I’ve told him time after not to do that. আমি তাকে এটা না করার জন্য সময় বলেছি।

 ৩।পিছনে পিছনে বুঝাতে after বসে। যেমনঃ They run after the thief. তারা চোরের পিছনে ছুটছে।

 ৪।ব্যাপক সময় বুঝাতে after বসে। যেমনঃ He returned home after a month. মাসখানেক পর বাড়ি ফিরলেন।

 ৫।ঠিক পরবর্তী কোন কিছু বুঝাতে after বসে। যেমনঃ Issa is the tallest after Mimi. মিমির পর সবচেয়ে লম্বা ঈসা।

 ৬।মোটের উপর বুঝাতে after বসে। যেমনঃ After all, he is a good boy. সব মিলিয়ে সে ভালো ছেলে।

 ৭।বিপরিত ঘটনা বুঝাতে after বসে। যেমনঃ the house is pleasantly cool after the extreme heat outside. বাহিরে প্রচন্ড গরমের পর ঘরটা বেশ ঠান্ডা।

 

  Before এর ব্যবহার

  ১।পূর্বে বুঝাতে before বসে। যেমনঃ He came before lunch. তিনি দুপুরের খাবারের আগে এসেছিলেন।

 ২।সম্মুখে / সামনে বুঝাতে before বসে। যেমনঃ He stood before me. সে আমার সামনে এসে দাঁড়াল।

 

  Among এর ব্যবহার

১। কিছুর মধ্যে (চারদিক বেষ্টিত ) বুঝাতে among বসে। যেমনঃ There is a house among the trees. গাছের মাঝে একটা ঘর আছে।

 ২।দু’য়ের অধিকের মধ্যে বুঝাতে among বসে। যেমনঃ Divided the mangoes among the three boys. তিন ছেলের মধ্যে আম ভাগ করে দিল।

 

  Within এর ব্যবহার

 ১।সময়ের মধ্যে বুঝাতে within বসে। যেমনঃ He will come back within a month. এক মাসের মধ্যেই তিনি ফিরে আসবেন।

 ২।সামর্থ্যের মধ্যে বুঝাতে within বসে। যেমনঃ We should live within our means. আমাদের সাধ্যের মধ্যে বসবাস করা উচিত।

 

  Over এর ব্যবহার

 ১।উপর বুঝাতে over বসে। যেমনঃ There is a bridge over the river. নদীর উপর একটি সেতু আছে।

 ২।পারাপার বুঝাতে over বসে। যেমনঃ They run over the glass. তারা কাচের উপর দিয়ে দৌড়ায়।

 ৩। সমগ্র / সারা অর্থ বুঝাতে over বসে। যেমনঃ They have traveled over the world. তারা বিশ্বজুড়ে ভ্রমণ করেছেন।

 ৪।বিপরিত পাশ বুঝাতে over বসে। যেমনঃ They live over the road. তারা রাস্তার উপর বাস করে।

 ৫।অধিক বুঝাতে over বসে। যেমনঃ He was in America for over a month. এক মাসেরও বেশি সময় ধরে তিনি আমেরিকায় ছিলেন।

 ৬।উপরস্থ কর্মকর্তা বুঝাতে over বসে। যেমনঃ He has a director over him. তার ওপর একজন পরিচালক আছেন।

 ৭।মাধ্যম বুঝাতে over বসে। যেমনঃ He talked over telephone. তিনি টেলিফোনে কথা বলেছেন।

 

  Under এর ব্যবহার

  ১।নিচে বুঝাতে under বসে। যেমনঃ the ball is under the table. বলটি টেবিলের নিচে

 ২।ছোট / কম পরিমান / বয়স বুঝাতে under বসে। যেমনঃ He earns under 5000. তিনি ৫০০০ এর নিচে আয় করেন।

 ৩।অধীনে আর্থ বুঝাতে under বসে। যেমনঃ the building is under construction. ভবন নির্মাণাধীন আছে.

 ৪।অবস্থা বুঝাতে under বসে। যেমনঃ He is under sentence to death. তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত।

 

  Between এর ব্যবহার

  ১।দুইয়ের মধ্যে বুঝাতে between ব্যবহৃত হয়। যেমনঃ He stood between his two brothers. তিনি তার দুই ভাইয়ের মাঝে দাঁড়িয়েছিলেন।

 

  Without এর ব্যবহার

১।ছাড়া অর্থ বুঝাতে without ব্যবহৃত হয়। যেমনঃ He found the place without difficulty. কোনো অসুবিধা ছাড়াই জায়গাটা খুঁজে পেলেন।

 

  Beyond এর ব্যবহার

 ১।পিছনে / অপরদিক অর্থ বুঝাতে beyond বসে। যেমনঃ the road continues beyond the villages up into the hills. রাস্তাটি গ্রাম ছাড়িয়ে পাহাড়ে চলে গেছে।

 ২।সময়ের পরে বুঝাতে beyond বসে। যেমনঃ It won’t go on beyond midnight. এটি মধ্যরাতের পরে চলবে না।

 ৩।সাধ্যের বাইরে বুঝাতে beyond বসে। যেমনঃ the car was beyond repair. গাড়িটি মেরামতের বাইরে ছিল

 

  Since এর ব্যবহার

  ১। ‘হইতে’ অর্থে poinr of time এর পূর্বে since বসে। যেমনঃ since 1971, since Sunday, since June. ১৯৭১ সাল থেকে, রবিবার থেকে, জুন থেকে।

 

  Beside এর ব্যবহার

 ১।পাশে বুঝাতে by এর মত beside বসে। যেমনঃ beside me. আমার পাশে।

 

  Through এর ব্যবহার

  ১।ভিতর / মধ্য দিয়ে বুঝাতে Through বসে। যেমনঃ through struggle. সংগ্রামের মাধ্যমে।

 

  Across এর ব্যবহার।

 ১।আড়াআড়ি ভাবে / অপর পার্শ্বে বুঝাতে across বসে। যেমনঃ Go across the street, রাস্তার ওপারে যাও,

 

  Off এর ব্যবহার।

  ১।দূরে / বিচ্ছিন্ন অর্থে off বসে। যেমনঃ Be off from here. এখান থেকে চলে যাও।

 

  Below এর ব্যবহার

১।নিম্নে বর্নিত, নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা কম,পর্যায়ের নিচে বুঝাতে across বসে। যেমনঃ  My particulars are given below. আমার বিবরণ নীচে দেওয়া হয়।

 

  Down এর ব্যবহার।

 ১।উপর থেকে নিচের দিকে বুঝাইতে down বসে। যেমনঃ the boy has fallen down from the roof. ছেলেটি ছাদ থেকে নিচে পড়ে গেছে।

 

  Up এর ব্যবহার।

 ১। নিচ থেকে উপরের দিকে বুঝাইতে up বসে। যেমনঃ Go up the hill. পাহাড়ের উপরে যান।

 

  Besides এর ব্যবহার।

 ১।এছাড়াও বুঝাইতে besides বসে। যেমনঃ I have another pen besides this. এর বাইরে আমার আরেকটি কলম আছে।

 

 

পড়তে ক্লিক করুন

Conjunction কাকে বলে? conjunction examples / উদাহরণ !কত প্রকার ও কি কি?

English Grammar Book App icon

পুরো বইটি আমাদের ফ্রি অ্যাপে — অফলাইনে পড়ুন, কুইজ খেলে অনুশীলন করুন

২০০+ পাঠ · ভিডিও · নেটিভ স্পিকার অডিও · কোনো ইন্টারনেট লাগে না

ফ্রি ডাউনলোড
Red Rose Corporation logo
Red Rose Corporation

Providing reliable since 2023

Terms of use

Privacy policy

Delete account

Get in Touch

Get Contact Info

Download Our Apps

English Grammar Book App Logo

© 2026 Red Rose Corporation, All Right Reserved.